শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বকাপে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল
বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভায় বসে আইসিসি।

বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশের জায়গায় অন্য কোন দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ক্রিকইনফো দিয়েছে এই খবর।

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল। এরপর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে, বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের আরও একদিন সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে না জানালে বিকল্প নেবে তারা।

আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা।