শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর অজয় জাদেজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর অজয় জাদেজা

 

ভারতকে ১৩ ম্যাচে নেতৃত্ব দেয়া অজয় জাদেজাকে, বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ভারতীয় সাবেক এই ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) গুয়াহাটিতে আফগানদের সঙ্গে যোগ দেবেন তিনি।

জাদেজা এক সময় ভারতীয় পোস্টার বয় উপাধি পেলেও ফিক্সিংয়ের কারণে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে পারেননি।

পরবর্তীতে ধারাভাষ্যে ক্যারিয়ার গড়েন তিনি। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপেও ধারাভাষ্য দিয়েছেন।

আগামী ৫ অক্টোবর এবারের আসর শুরু হলেও, সাত অক্টোবর ধরমশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আফগানরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।