শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম !

বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে শেষ মুহূর্তে চরম নাটকীয়তা শুরু হয়েছে।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বোর্ড সভাতে সিদ্ধান্ত নেওয়া হয় তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপের দল চূড়ান্ত করার। আর সে কারণেই দেশসেরা ওপেনারকে রেখেই বিশ্বকাপের বিমানে চাপবে বাংলাদেশ।

দল ঘোষণার একদিন আগে হুট করেই নিজেকে আনফিট বলে দাবি করেন অবসর কাটিয়ে ফেরা জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। একইসঙ্গে টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি গায়ে সবগুলো ম্যাচ খেলতেও আপত্তি জানান তিনি।

বিষয়টি জানার পর আপত্তি তোলেন সাকিব। তিনি বলেছেন, আনফিট কিংবা হাফ–ফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।

আজ দুপুরে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পাপন।

জানা গেছে, কিছু সময় পরই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে এবং জার্সি উন্মোচন করা হবে।

শেষমেশ সিদ্ধান্ত, বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকছেন না তামিম। সাবেক টাইগার অধিনায়কের বদলি হিসেবে বিসিবির ভাবনায় এখন নাঈম শেখ।

এসএ/দীপ্ত নিউজ