শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী দিনে মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে এবারই প্রথম নকআউট পর্ব শুরু হতে যাচ্ছে 'রাউন্ড অব ৩২' বা শেষ ৩২-এর ম্যাচ দিয়ে।

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটির সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।

মূলত উদ্বোধনী অনুষ্ঠানের দিন রাজধানীতে তীব্র যানজট নিয়ন্ত্রণ করতে এবং স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই ঘোষণা দেয়া হয়েছে।

প্রেসিডেন্টের বিশেষ আদেশ অনুযায়ী, আগামী ১১ জুন (বৃহস্পতিবার) মেক্সিকো সিটির প্রাকপ্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকবে। এছাড়া জরুরি সেবা ও বিশ্বকাপ আয়োজনের সাথে যুক্ত ব্যক্তিরা বাদে বাকি সব সরকারি চাকুরিজীবীদের ওই দিন ওয়ার্ক ফ্রম হোমবা ঘরে বসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের কর্মীদের রিমোট ওয়ার্কের সুযোগ দিতে উৎসাহিত করেছে সরকার।

উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More