শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
জাতীয়

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তি কেন, জানতে চেয়ে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তি কেন, জানতে চেয়ে রুল

বিয়ের প্রলোভন দেখিয়ে ‘শারীরিক সম্পর্ক‘ স্থাপনে শাস্তির বিধান কেন ‘অবৈধ ও বেআইনি‘ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (৪ মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসাইন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান ও অ্যাডভোকেট তানজিলা রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন খান জিয়াউর রহমান।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘নতুন নারী শিশু আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে কিন্তু নারীর শাস্তির বিষয়ে কিছু বলা হয়নি।‘

‘দুজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সম্মতিতে সংঘটিত শারীরিক সম্পর্ক যদি শুধুমাত্র ‘বিয়ের প্রতিশ্রুতি’ না রাখার কারণে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে তা ব্যক্তি স্বাধীনতা ও নারীর সম্মতির অধিকার লঙ্ঘন করে। এ ধরনের অভিযোগে নারীকে নির্বোধ বা লোভী হিসেবে চিত্রায়ণ করা হয়, যা নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সম্মানের পরিপন্থি।‘

তিনি আরও বলেন, প্রতিশ্রুতি না রাখার কারণে শুধু পুরুষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি নাগরিক অধিকার ও ন্যায়বিচার পরিপন্থি আইন।

 

ইএ/এসএ