শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

লালমনিহাটে বিপৎসীমার উপর তিস্তার পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লালমনিহাটে বিপৎসীমার উপর তিস্তার পানি

 

লালমনিহাটের তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চলতি বছর চতুর্থ দফা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছর নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি দ্রুত নিচের দিকে নামছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে, বুধবার রাত আটটায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক চার মিটার যা বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে।

এদিকে, গাইবান্ধায় তিস্তা, যমুনা–ব্রহ্মপুত্র নদী তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

 

এসএ/দীপ্ত নিউজ