শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএল: শীর্ষ বোলার তাসকিন ও ব্যাটার মোহাম্মদ নাঈম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএল: শীর্ষ বোলার তাসকিন ও ব্যাটার মোহাম্মদ নাঈম

শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে আজ পর্দা নামছে দেশ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট–বিপিএল। ফাইনাল ম্যাচের আগই আলোচনায় কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা বোলার–সেরা ব্যাটার।

২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৪০ দিনের একাদশ বিপিএল আসরের ফাইনাল শেষ হচ্ছে ফরচুন বরিশাল–চিটাগং কিংসের লড়াই দিয়ে।

আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করে বিদায় নিয়েছেন তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান‘কে পেছনে ফেলে তাসকিনের নামের পাশে আছে ২৫ উইকেট। আর ২০ উইকেট নিয়ে তাসকিনের পরেই আছেন তিন পেসার ফাহিম আশরাফ, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ। তবে তাসকিন ছোঁয়া বা পেছনে ফেলার সুযোগ আছে শুধু চিটাগং কিংসের খালেদের। তার জন্য ফাইনালে খালদকে, শিকার করতে হবে পাঁচ উইকেট।

এছাড়া আলোচনায় হচ্ছে কে হবে এবারের টুর্নামেন্ট সেরা। এই তালিকায় প্রথমে আছেন মোহাম্মদ নাইম। আসরে শুরু থেকেই ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন খুলনা টাইগার্সের এই ওপেনার।

৪২ গড়, এক সেঞ্চুরি ও তিন অর্ধশতকে, ১৪ ম্যাচে ৫১১ রান করে সবার ওপরে আছেন নাইম। আর দুই ম্যাচ কম খেলে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রুপ পর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালের ওপেনার তানজিদ তামিম।

ফাইনালে ওঠা ক্রিকেটারদের মধ্যে এ দৌড়রে আছেন কেবল দু‘জন ক্রিকেটার। বরিশালের তামিম ও চিটাগংয়ে গ্রাহাম ক্লার্ক। শীর্ষে থাকা নাঈমকে ধরতে হলে ফাইনালে তামিমকে ১৫০ এবং গ্রাহামকে খেলতে হবে ব্যক্তিগত ১২৪ রানের ইনিংস।

 

পারভেজ/এসএ