শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা
উদ্বোধনী ম্যাচেই টস হেরেছে কুমিল্লা।

অবশেষে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের নয় আসরে চার বারই শিরোপা জিতেছে তারা। এবারের বিপিএলেও ফেবারিট তারা। উদ্বোধনী ম্যাচে এখন দুরন্ত ঢাকার বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩০ রান। খেলা শুরুটা দেখেশুনে ভালভাবেই করেন কুমিল্লার দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। যদিও দলীয় ২৩ রানে ভাঙে জুটি। ব্যক্তিগত ১৩ রানে আউট হন লিটন।

আরও পড়ুন: পুরোপুরি ফিট তামিম; খেলবেন বিপিএলে

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।

দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চাতুরঙ্গা ডি সিলভা, ওসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, লাসিথ ক্রুসপুলি।

উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের।

আরও পড়ুন: বিপিএলের লভ্যাংশ ভাগাভাগি করবে না বিসিবি

 

এসএ/দীপ্ত নিউজ