শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলে স্পট ফিক্সিংয়ের গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলে স্পট ফিক্সিংয়ের গুঞ্জন

বিপিএলের এবারের আসরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথমে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু। এরপর সম্প্রতি জানা যাচ্ছে স্পট ফিক্সিংয়ের মতো অনাকাঙ্খিত এক খবর।

টুর্নামেন্টের সাত ফ্র্যাঞ্চাইজির কয়েকটির মালিকপক্ষেরই সন্দেহ এখন পর্যন্ত হওয়া অনেক ম্যাচেই ঘটেছে অস্বাভাবিক ঘটনা, যেগুলোর সঙ্গে স্পট ফিক্সিংয়ের সম্পৃক্ততা থাকতে পারে। এবারের বিপিএলে ওয়াইড বাউন্ডারির আধিক্য এবং আরও কিছু অস্বাভাবিক প্রবণতার কারণে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের ধারণা, বিপিএলে ব্যাপক সংখ্যায় স্পট ফিক্সিং হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের একটি গোপন দল যৌথভাবে ৪০ এর বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তদন্ত করছে। এসব খেলোয়াড়ের বিরুদ্ধে ক্রিকেটের আদর্শ ও চেতনার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে নজরদারির পাশাপাশি ঘটনার অনুসন্ধানও চলছে।