বিপিএলে দেশি ক্রিকেটারের মূল্য তালিকা প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আমেজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। এর আগে ছয় ক্যাটাগরিতে ১৮৮ স্থানীয় ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে এ শ্রেণির ক্রিকেটারদের জন্য।

চূড়ান্ত হয়নি বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি, অথচ প্লেয়ার্স ড্রাফটের সময় ঘনিয়ে। ১৪ অক্টোবর রাজধানীর পাঁচ তারকা হোটেলে হবে ১১তম আসরের ড্রাফট। 

সাধারণত তারকা ক্রিকেটাররা থাকেন টুর্নামেন্টের সর্বোচ্চ দামের তালিকায়। যদিও এবার সেই ক্যাটাগরি‘এ‘-তে থাকা ১২ জন ক্রিকেটারদের মূল্য কমানো হয়েছে। গতবার এই ক্যাটাগরির ভিত্তি মূল্য ছিলো ৮০ লাখ টাকা। এবার দাঁড়িয়েছে ৬০ লাখে। এই ক্যাটাগরিতে আছেন–সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

দাম কমছে মাশরাফি বিন মোর্ত্তজার। ১২ জনের বি‘ ক্যাটাগরিতে বিপিএলের অন্যতম সফল অধিনায়কের নাম। নড়াইল এক্সপ্রেসের সঙ্গে তানজিম সাকিব, তানজীদ তামিম, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারীরা।

সি‘ ক্যাটাগরিতে আছে ২২ ক্রিকেটার। তাদেরর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন– এবাদত হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, জাকির হাসানদের মতো ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা করে। ভিত্তি মূল্য ২০ লাখ টাকা‘র ক্যাটাগরি ডিতে আছেন ২৮ জন ক্রিকেটার। সমান ১১৪ দেশি ক্রিকেটার রয়েছে ই ও এফ ক্যাটাগরিতে। তবে ভিত্তি মূল্য ১৫ লাখ টাকা ই‘তে। আর এফ‘ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১০ লাখ টাকা বরাদ্দ করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

তবে এখনো বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। প্লেয়ার্স ড্রাফট থেকে ন্যুনতম তিনজন বিদেশি তারকাকে নিতে হবে দলগুলোকে। যেখানে এ ক্যাটাগরির ভিত্তি মূল্য ৭০ হাজার মার্কিন ডলার। তিন ক্রিকেটারের জন্য আড়াই লাখ ডলারের বেশি ব্যয়ের সুযোগ নেই ফ্র্যঞ্চাইজি গুলোর।

আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে।

মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More