দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলে দল পেলেন মুমিনুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলে দল পেলেন মুমিনুল
মুমিনুল হক

বিপিএলের মাঝপথে দল পেলেন মুমিনুল হক। টেবিল টপার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

টেস্ট ব্যাটারের তকমা পেয়ে গেলেও মুমিনুলের টি–টোয়েন্টি ক্যারিয়ারটাও বেশ ভালো। ঘরোয়া টি–টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে দুই হাজার একশো ৩৪ রান করেছেন। গড় প্রায় ২৪ এর কাছাকাছি। স্ট্রাইক রেট একশো ১৩ দশমিক দুই–ছয়।

আন্তর্জাতিক ক্রিকেটে চার ইনিংস ব্যাট করেছেন ১২০ স্ট্রাইক রেটে।

 

আরও পড়ুন: মাঝপথে বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

আল / দীপ্ত সংবাদ