শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলে আজ সাকিব-তামিম লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিপিএলে আজ সাকিব-তামিম লড়াই
বিপিএলে আজ মুখোমুখি হচ্ছেন তামিম-সাকিব।

বিপিএলে এবার সাকিব আর তামিমের লড়াইয়ের অপেক্ষা। শনিবার (২০ জানুয়ারি) দশম আসরের দ্বিতীয় দিনে মাঠে গড়াচ্ছে হাইভোল্টেজ ম্যাচ।

মিরপুরের হোম অব ক্রিকেটে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।

মাঠের বাইরের আলোচনা সমালোচনা ছাপিয়ে, এবার মাঠে নামবেন তামিম আর সাকিব। সেই আফগানিস্তান সিরিজের পর, এবারই প্রথম ময়দানে দেখা হবে বাংলাদেশের দুই কান্ডারির। তবে তা আলাদা জার্সিতে। রংপুরের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। আর ফরচুনের দলনেতা হিসেবে নামবেন তামিম ইকবাল।

আরও পড়ুন: বিপিএলের উদ্ধোধনী ম্যাচে ঢাকার জয়

বিপিএলে এখন পর্যন্ত একবারই শিরোপার দেখা পেয়েছে রংপুর। সেটাও ২০১৭ সালে। আর ২০১৯ সালে ফাইনালই ছিলো বরিশালের সর্বোচ্চ অর্জন। তাই এবার দুই দলই জয় দিয়ে আসর শুরু করতে চাইবে।

দলের বিদেশি তারকারা অনেকে এখনও ডেরায় এসে পৌঁছায়নি। তাই তরুণ খেলোয়াড়দের নিয়েই প্রতিরোধ গড়ে তুলতে চাইবেন কোচেরা। এছাড়া এবার শিরোপা খরা কাটাতে মরিয়া ফরচুন বাহিনী।

উল্লেখ্য, দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। বিপিএলের দ্বিতীয় আসরে ফাইনালের পর, আর কোনো আসরেই ফাইনালে খেলার সৌভাগ্য হয়নি চট্টগ্রামের। তাই এবার সেই ক্ষরা কাটাতেই মাঠে নামবে তুষার ইমরানের শিষ্যরা।

আরও পড়ুন: বিপিএল: সিলেটকে বড় ব্যবধানে হারাল চট্টগ্রাম

 

এসএ/দীপ্ত নিউজ