শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

বিপিএলের আগামী আসর শুরুর সময় ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলের আগামী আসর শুরুর সময় ঘোষণা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী বিপিএল শুরুর দিনক্ষণ এবং নিলাম অনুষ্ঠিত হওয়ার সময় জানিয়েছে।

বাংলাদেশের আগামী বছরের শুরতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ফলে বিপিএলের সময়সূচি নিয়েও কিছুটা দোটানায় পড়েছে বিসিবি। এখনো চূড়ান্ত না হলেও নির্বাচনের পরে টুর্নামেন্ট শুরুকরতে খুব একটা দেরি করতে চায়না ক্রিকেট বোর্ড।

শনিবার (২৪ জুন) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং বডির সদস্য ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় এখনও নির্ধারিত হয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। যাতে জাতীয় নির্বাচনের পরপরই বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে মিডিয়ায়।‘

নির্বাচন যদি জানুয়ারির শুরতেই হয়ে যায় তবে জানুয়ারির দশ তারিখেই বিপিএল শুরু হতে পারে বলে জানান তিনি। বিসিবির এ পরিচালক বলেন, ‘জানুয়ারির ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করবো। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করবো চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।‘

 

 

আল /দীপ্ত সংবাদ