শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলের অধরা শিরোপার সন্ধানে খুলনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলের অধরা শিরোপার সন্ধানে খুলনা

বিপিএলের একাদশ আসরের অন্যতম দল খুলনা টাইগার্স। মেহেদী মিরাজের নেতৃত্বে খুলনার দিকে এবার বাড়তি নজর থাকবে সবার। আফিফ হাসান–নাসুমদের নিয়ে গড়া দলটার ঝুলিতে নেই বিপিএলের কোনো শিরোপা। শুধুমাত্র ২০১৯–২০ সালে একবার ফাইনালে খেলেছিলো টাইগার্স।

বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার নেতৃত্বেই ১৫ বছর পর ক্রিকেটের কুলিন ফরম্যাটে জয় পেয়েছে বাংলাদেশ। তাই এবার খুলনা ফ্রাঞ্চাইজিটি তার দিকেই মুখিয়ে থাকবে তা নিশ্চিত।

বিপিএলে এখন পর্যন্ত শিরোপা ছুয়ে দেখা হয়নি খুলনার। ২০১২ সালের প্রথম আসরে সেমিফাইনাল খেলার পর, ২০১৯–২০ মৌসুমে একবার ফাইনালে খেলার সৌভাগ্য হয়েছিলো দলটার। তাই অধরা শিরোপা জয়ের মিশন এবার টাইগারদের মাথায়। দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন, তালহা জুবায়ের।


খুলনা টাইগার্সের ডেরায় আছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। সরাসরি চুক্তিতে খুলনায় অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন মিরাজ। এছাড়া ড্রাফট থেকে হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান জয়, জিয়াউর রহমান, মোহাম্মদ হাসনাইন।


খুলনা রিটেইন খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে আফিফ হোসাইন ও মাসুম আহমেদকে। বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তিতে আছেন মোহাম্মদ নাওয়াজ, ওশানে থমাস।

পেস বিভাগের নেতৃত্ব দেবেন রুবেল হোসেন। যদিও ড্রাফটে তিনি জায়গা না পেলেও পরে তাকে দলে ভিড়িয়েছে খুলনা। বিদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরির মতো তারকারা। এছাড়া ফ্রেঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে আফগান তারকা ইব্রাহিম জাদরান, দরবেশ রসুলিকে।

ইশান হাসান/এজে/ দীপ্ত সংবাদ