রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

১৩ দিন টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী রবিবার (১০ মে) থেকে টানা ১৩ দিন রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী রবিবার (১০ মে) থেকে টানা ১৩ দিন রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশলী দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সূচি অনুযায়ী—

১০ মে (রবিবার): দেওয়ানপাড়া ফিডার আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১১ মে (সোমবার): রাবি স্টেশন ফিডার আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

১২ মে (মঙ্গলবার): সুগারমিল ফিডার আওতাধীন কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুলতলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৩ মে (বুধবার): দেওয়ানপাড়া ফিডার আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৪ মে (বৃহস্পতিবার): মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডার আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

১৬ মে (শনিবার): বনগ্রাম ফিডার আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৭ মে (রবিবার): কাটাখালী ওভারহেড ফিডার আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৮ মে (সোমবার): কাপাশিয়া ফিডার আওতাধীন কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৯ মে (মঙ্গলবার): বনগ্রাম ফিডার আওতাধীন কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২০ মে (বুধবার): কাটাখালী ওভারহেড ফিডার আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২১ মে (বৃহস্পতিবার): কাপাশিয়া ফিডার আওতাধীন কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৩ মে (শনিবার): বিহাস ফিডার আওতাধীন মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২৪ মে (রবিবার): পদ্মা আবাসিক ফিডার আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More