শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

বিজয় দিবস উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিজয় দিবস উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল এবং বারাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ বলেন, গণমানুষের কল্যাণে বারাকাহ ফাউন্ডেশনের সহযোগী হাসপাতালসমূহ যেভাবে মানব কল্যাণে ভূমিকা রেখে চলেছে, তা দেশের স্বাস্থ্যসেবায় নতুন মাইল ফলক হয়ে থাকবে।

ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের বিভিন্ন বিভাগের ২২ জন বিশেষজ্ঞ ডাক্তার ফ্রি রোগী দেখেন। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক, নাক কান গলা, ডায়াবেটিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত তিনটি হাসপাতালে ১ হাজার ২৬৫ জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহন করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন। সকল পরীক্ষা–নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। এছাড়াও ডেন্টাল চেক–আপ ফ্রি এবং দাঁতের অন্য কোন চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বা ডিআইজি (প্রশাসন) সিআইডি গাজী জসীম ও ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম, মো. আলতাফ হোসেন, এস এম শাহজাহান সিরাজ প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু এই ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬ দিনব্যাপী চলবে।

 

এসএ