দীপ্ত নিউজ
বিনোদন

বিচ্ছেদের অবসাদ কাটিয়ে নতুন সম্পর্কে শাকিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিচ্ছেদের অবসাদ কাটিয়ে নতুন সম্পর্কে শাকিরা
শাকিরা-টম ক্রুজ। ছবি: সংগৃহীত

স্প্যানিশ পপ তারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ভাঙন ধরে ২০২২ সালের মাঝামাঝিতে।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। প্রাক্তন প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন সে ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। জানা যায়, টম ক্রুজের সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন এ পপ তারকা।

সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রি–তে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে এক সঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। ‘মিশন ইম্পসিবল’ এবং ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা।

সূত্র: আনন্দবাজার

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।