শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

বিকেলে মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিকেলে মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর

 

সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

শুক্রবার প্রথম ম্যাচে, সাবিনা–তহুরাদেরকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সিঙ্গাপুর। ৩–০ গোলে হেরে যায় তারা।

এবারের সফরে দলে সিঙ্গাপুরের নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজন নেই। সেই সুযোগ আগের ম্যাচে বেশ ভালোই কাজে লাগিয়েছে স্বাগতিকরা।

তবে মাত্র একদিন আগে এদেশে আসা দলটি সে সময় গুছিয়ে ওঠার সময় পায়নি উল্লেখ করে এবার বেশ সাবধান বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। তারপরও মেয়েদেরে চাপ না নিয়ে বরং আগের ম্যাচের পারফর্মেন্স ধরে রাখার চ্যালেঞ্জটাই নিতে বলেছেন তিনি।

অন্যদিকে, সিঙ্গাপুরও মাঝের সময়ে নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ