শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

বিকালে ঢাকায় আসছেন হামজা, শমিত আসবেন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিকালে ঢাকায় আসছেন হামজা, শমিত আসবেন মঙ্গলবার

চলতি মাসে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি খেলতে বিকালে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী।

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ।

আন্তর্জাতিক ম্যাচগুলো সামনে রেখে দুপুরে দেশে পা রাখার কথা থাকলেও বিকেল পাঁচটায়, শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন লেস্টার সিটি‘র ফুটবলার হামজা চৌধুরীর। তবে নেপাল ম্যাচে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।

আগামী ১৩ নভেম্বর ঢাকা স্টেডিয়ামে হবে এই প্রীতি ম্যাচ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।

এদিকে, জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দেশে আসবেন কানাডিয়ান প্রবাসী শামিত সোম।