শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএসটিআইয়ের অভিযানে বেভারেজ কারখানা সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএসটিআইয়ের অভিযানে বেভারেজ কারখানা সিলগালা

আশুলিয়ায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেভারেজ কারখানাকে সিলগালা ও ৩ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বুধবার (১২ এপ্রিল) দুপুরে আশুলিয়ার দোসাইদ এলাকায় এগ্রোলী ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান পরিচালনা করে বিএসটিআই।

এসময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরদারের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদারসহ কর্মকর্তাবৃন্দ।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, চিপস, ললিপপ, কাস্টার্ড কেক, চানাচুরসহ বিভিন্ন শিশুখাদ্য উৎপাদন করে আসছিলো কারখানাটি। এছাড়া বিদেশী ব্র্যান্ডের টুথপেস্ট,শ্যাম্পু ও হেয়ারজেলসহ বিভিন্ন কসমেটিকস পণ্য মজুদ রেখেছিলো তারা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানাটিতে উৎপাদিত প্রায় ৩৫ লাখ টাকার পণ্য রয়েছে বলে জানান তারা। পরে দুই ঘন্টা অভিযান শেষে ৩ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত। এসময় কারখানার মালিক পলাতক থাকায় সাত কর্মচারীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

 

এমি/দীপ্ত