দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। বর্তমানে তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী। আগামী নির্বাচনে তিনি ইলিয়াস আলীর নির্বাচনি এলাকা থেকে নির্বাচনে আগ্রহী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।