
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন (গেজেট) জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর গেন্ডারিয়ায় মাদক বিরোধী অভিযান এবং নিজের লাইসেন্স করা অস্ত্র বহনের প্রেক্ষাপট তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন। তার ওই ঘোষণার পরদিনই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগ কার্যকর হলো।







