শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির, আ.লীগকে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির, আ.লীগকে না

ঢাকার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের বদলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপিকে সমাবেশের পরামর্শ দিয়েছে পুলিশ।

তবে একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশের অনুমতি চাইলেও তাদের তা দেওয়া হয়নি।

বুধবার (২৬ জুলাই) ডিএমপি উভয় পক্ষকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

রাজধানীতে বৃহস্পতিবার বিএনপি, যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ ডাকে। একই দিন সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

এক দফা দাবিতে বৃহস্পতিবার সমাবেশটি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে চায় দলটি। এই দুই জায়গার যেকোনো একটির অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে বিএনপি। তবে, ডিএমপির পক্ষ থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে

অপরদিকে, বৃহস্পতিবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শান্তি সমাবেশের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের অনুমতি চেয়েও পায়নি। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে করার অনুমতি চেয়ে আবেদন করেছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমিত দেয়নি ডিএমপি। এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি।

সমাবেশকে কেন্দ্র করে বেশ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা ছাড়াও র‌্যাব সদস্যরাও মাঠে থাকবেন বলে জানা গেছে।

এসএ/দীপ্ত নিউজ