শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

বাসের ধাক্কায় ট্রাফিক সহায়ক শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাসের ধাক্কায় ট্রাফিক সহায়ক শিক্ষার্থী আহত

রাজধানী শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মেহেদী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

মো. মেহেদী হাসান ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ট্রাফিক সার্জেন্ট রেজাউল বলেন, শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন মেহেদী। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে মেহেদী গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার কথা বল্লে বিকল্প পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করে দেখা গেছে তার ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। এখন তিনি চিকিৎসাধীন আছেন।

ট্রাফিক সার্জেন্ট রেজাউল আরও বলেন, বিকল্প পরিবহনের বাসটি মিরপুর থেকে (ঢাকা মেট্রো ব ১১–৯৭৬৬) জব্দ করা হয়েছে এবং চালক সোহেল‘কে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ