শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে পৃথক অভিযানে মহিলাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে পৃথক অভিযানে মহিলাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার
মহিলাসহ ৩ মাদক কারবারী

বান্দরবানে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর পৃথক অভিযানে মহিলাসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে শহরের মধ্যম পাড়া নদীর পাড় ও সদর উপজেলার গােয়ালিয়াখােলা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এপিবিএন।

গ্রেপ্তারকৃতরা হলেন: আবুমে মারমা ওরফে বুমে (৪৩), আব্দুর রহমান (৩৯) ও মাে: জাহেদ আলম (৪৩)।

এপিবিএন জানায়, দীর্ঘদিন ধরে গােপনে মাদক ব্যবসা করে আসছিল আবুমে মারমা এমন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে শহরের মধ্যম পাড়া নদীর পাড় এলাকায় তার বাসায় অভিযান চালায় এপিবিএন এর সদস্যরা। এসময় বাসায় তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশে রাখা ৭‘শ ১০ পিস ইয়াবা ও ৭০ লিটার দেশীয় চােলাই মদ উদ্ধারসহ মাদক কারবারী আবুমে মার্মাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, একই দিন গভীররাতে বান্দরবান সদর উপজেলার গােয়ালিয়াখােলা এলাকায় গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রােয়াজা পাড়া এলাকা থেকে ৪ হাজার ৪০ পিস ইয়াবাসহ মাদকসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান ও জাহেদ আলমকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবান এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হব।