শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে আবারও আইইডি বিস্ফোরণ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে আবারও আইইডি বিস্ফোরণ, নিহত ১

বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর পুতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে রাশেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

মঙ্গলবার (২৩ মে) সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ও আহত উভয়ই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে থানচি–লিক্রি নব নির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এসময় হঠাৎ মাটিতে পুতে রাখা আইইডি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামের এক শ্রমিক মারা যান এবং দুলাল নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক আইইডি বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যমুই অং মারমা/আফ/দীপ্ত নিউজ