শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাণিজ্য মেলায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি

আল আমিন
আল আমিন
বাণিজ্য মেলায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি
সংগৃহীত ছবি

এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ লাভ ও নগদ বিক্রি দুটোই বেড়েছে। রপ্তানি আদেশ পাওয়া গেছে ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার বা ৩৯১ কোটি ৮২ লাখ টাকার। আর নগদ বেচাকেনা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার।

মঙ্গলবার ( ২০ফেব্রুয়ারি) ঢাকার অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ– চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা–২০২৪ সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইপিবি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।

২০২৩ সালে বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল প্রায় তিন কোটি ডলারের। এ ছাড়া নগদ কেনাবেচা হয়েছিল প্রায় ১০০ কোটি টাকার। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার রপ্তানি আদেশ ১৭ দশমিক ২৫ শতাংশ ও নগদ বেচাকেনা ১৫ শতাংশ বেড়েছে।

ইপিবি জানিয়েছে, এ বছর মেলায় মোট ৩০৪টি দেশি–বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এ পাঁচটি দেশের মোট ৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ছিল ৩৫১টি; যা বিগত বছরে ছিল ৩৩১টি।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।