শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাণিজ্য মেলায় ‘হাজি’ নামে বিরিয়ানি বিক্রি হচ্ছে পাঁচটি স্টলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাণিজ্য মেলায় ‘হাজি’ নামে বিরিয়ানি বিক্রি হচ্ছে পাঁচটি স্টলে
হাজির বিরিয়ানি

বাণিজ্য মেলায় ‘হাজি’ নাম দিয়ে বিরিয়ানি বিক্রি হচ্ছে পাঁচটি স্টলে। সবাই নিজেদের আসল হাজি দাবি করছে। ভোক্তারা বলছেন, এসব বিরিয়ানি তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। তাদের আশা, এ বিষয়ে নজর দেবে মেলা কর্তৃপক্ষ।

অনেক হাজিতে ভরে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ফলে প্রতিদিনিই এসব হাজিদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা। এই হাজি আর কেউ নয় ‘বিরিয়ানি হাউস’। নামে হাজির বিরানি হলেও মানে কতখানি প্রশ্ন সেখানেই।

এবারের বাণিজ্য মেলায় হাজির বিরিয়ানি নামে স্টল ৫টি। এসব স্টলের সাইনবোর্ডে কেউ লিখেছেন হাজি বিরিয়ানি আবার কেউ আগে পরে লাগিয়েছে অন্য শব্দ। সবারই দাবি, তারা আসল হাজি। এতগুলো হাজি দেখে যেকারো মনে প্রশ্ন জাগতে পারে কোনটি আসল? বাণিজ্য মেলায় যাওয়া মানুষও তাই হাজি নিয়ে পড়ছেন বিভ্রান্তিতে।

বাণিজ্য মেলায় বিক্রি করা বিরিয়ানি রান্না হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। যেখানে মুরগি ছোলা বা পরিষ্কার হচ্ছে, সেখানেই রাখা হচ্ছে রান্না করার পর। ভোক্তাদের দাবি, এ ব্যাপারে নজর দেবে বাণিজ্য মেলা কর্তৃপক্ষ।