শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেতন, জিতলেই পাবে বোনাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেতন, জিতলেই পাবে বোনাস

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কেবল তাই নয় বাড়তে যাচ্ছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং উইনিং বোনাস।

শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আগের চুক্তি অনুযায়ী ‘এ‘ গ্রেডে থাকা খেলোয়াড়রা আগে পেতেন ১ লাখ টাকা, যা এখন বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হচ্ছে। ‘বি‘ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ৮০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১ লাখ টাকা।

এ ছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১০ হাজার টাকা করে বাড়ছে। নতুন বেতন কাঠামোয় ‘সি’ ক্যাটাগরি ৭০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির জন্য মাসে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে জাতীয় দলের নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও উইনিং বোনাসও বাড়ছে আকর্ষণীয় অঙ্কে।

এদিকে, বিসিবি বোর্ড সভায় অনুমোদন পেয়েছে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সভা শেষে কেন্দ্রীয় চুক্তির তালিকাও প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে ১৮জন নারী ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে।

বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে আছেন—

এ ক্যাটাগরি : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকী, রিতু মনি ও নাহিদা আক্তার

বি ক্যাটাগরি : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া খান

সি ক্যাটাগরি : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আক্তার ও সোমা আক্তার

ডি ক্যাটাগরি : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানি

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘এখন থেকে নারী ক্রিকেটাররা প্রতি ওয়ানডেতে ১–৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে হারাতে পারলে ১ লাখ টাকা করে পাবে। এ ছাড়া ৪–৬ র‌্যাঙ্কিংধারীদের বিপক্ষে ৭৫ হাজার এবং ৭–৯ নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে ৫০ হাজার টাকা। এছাড়া, টি–টোয়েন্টিতে ১–৩ নম্বরের দলকে হারালে ৫০ হাজার, ৪–৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭–৯ র‌্যাঙ্কিংয়ের দলকে হারালে ৩০ হাজার টাকা করে পাবে।’ এই দুই ফরম্যাটে সিরিজ জিতলেও একইভাবে বোনাস দেওয়া হবে জাতীয় নারী দলকে।

 

এসএ