শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে নাশকতা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে নাশকতা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা

বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লাকে একটি নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের খারদ্বার এলাকায় তার বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জেলার মোরেলগঞ্জ থানার পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার পরিকল্পনার মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লাকে আটক করা হয়।

পরে মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পে আগের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এসময় সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এমি/দীপ্ত