শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

বাগেরহাটে গোটাপাড়ায় ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগেরহাটে গোটাপাড়ায় ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে গোটাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে যুবলীগের মুক্ষাইট কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা যুবলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার।

গোটাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নওরোজ হায়দার বাদশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু। সম্মেলন শেষে গোটাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভপতি হিসাবে আসলাম কাজী টুটুল ও মো: সফিকুল আলম ইমনকে সাধারন সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে। যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি-জামাত ও দেশবিরোধী চক্রের বাংলাদেশের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত আছে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গত ১৪ বছরেও দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আল/দীপ্ত সংবাদ