শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলা ভাষাকে এখন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে; প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলা ভাষাকে এখন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে; প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদের ওপর গুরুত্বারোপ করেছেন। অনির্বাচিত সরকারের পক্ষে কথা বলা বুদ্ধিজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা।

আবারো ভাষার মাসের শুরুতে বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন। দীর্ঘ দুই বছর পর এর উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমির সভাপতি লেখক সেলিনা হোসেন এবং নিজের বোন শেখ রেহানাকে নিয়ে মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন সরকারপ্রধান।

পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন দেশের প্রধান নির্বাহী। এর আগে বইমেলার মূল মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায়, বাংলা ভাষাকে এখন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে।

তাঁর বক্তব্যে উঠে আসে অর্থনৈতিক সংস্কার ও ভর্তুকির বিষয়।অনির্বাচিত সরকারের পক্ষে অবস্থান নেওয়া বুদ্ধিজীবীদের সমালোচনা করেন, শেখ হাসিনা। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য, ১১ বিশিষ্ট লেখকের হাতে ২০২৩ সালের বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কর্তৃক বইমেলা উদ্বোধনের পর, মেলা প্রাঙ্গণে নামে এমনই মানুষের ঢল।