শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল নিউজিল্যান্ড

 

ভারত বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়ানডে বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু ডিসেম্বরেই নিউজিল্যান্ডে উড়ে যাবে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার জন্য।

সফরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২০ ডিসেম্বর নেলসনে ও তৃতীয়টি গড়াবে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।

সেই নেপিয়ারেই আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে টি–টোয়েন্টি। বাকি দুটি ম্যাচের জন্য ভেন্যু হিসেবে মাউন্ট মঙ্গানুইকে ঠিক করেছে এনজেডসি। ম্যাচ দুটো হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। এনিয়ে, গত ৮ বছরে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি:

১ম ওয়ানডে: ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন

২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন

৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

১ম টি–টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, ভেন্য: নেপিয়ার

২য় টি–টোয়েন্ট: ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

৩য় টি–টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

 

 

আল/ দীপ্ত সংবাদ