শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যেভাবে মোবাইল ও অনলাইনে দেখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যেভাবে মোবাইল ও অনলাইনে দেখবেন

এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নিতে সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। এ ম্যাচে বাংলাদেশের সামনে আজ জয়ের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াই।

দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সমীকরণ এখন একেবারেই সহজ। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে হারাতেই হবে লিটন দাস বাহিনীকে। জয় পেলে কোনো হিসাব–নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আর হেরে গেলে ফাইনালে মুখোমুখি ভারত–পাকিস্তান। তাই এই ম্যাচকে বলা যায় অঘোষিত সেমিফাইনাল।

পরিসংখ্যান বিবেচনায় পাকিস্তান থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৫ টি টোয়েন্টি খেলায় মাত্র ৫ বার জয় পেয়েছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় জয়ের সংখ্যা মাত্র ২। তবে সাম্প্রতিক রেকর্ড বেশ ইতিবাচক।

২০২৪ সাল থেকে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে জয়–হার সমান ৪টি করে। এর মধ্যে আছে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজ জয় ও টেস্টে হোয়াইটওয়াশ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে দেখা যাবে টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম ও স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস)-এর মাধ্যমে।

 

এসএ