শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: ম্যাথিউ মিলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: ম্যাথিউ মিলার

বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিরোধীদলের নেতা–কর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই নির্বাচন নিয়ে দেশটির অবস্থান পরিবর্তন হয়নি উল্লেখ করে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (জানুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

আরও পড়ুন: গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্থ করলে যেকোনও বাংলাদেশির বিরুদ্ধে নিষেধাজ্ঞা: মিলার

দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

মিলার বলেন, বিরোধীদলের হাজারো নেতা–কর্মীকে যেভাবে কারাবন্দী রাখা হয়েছে তা নিয়ে এখনও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও উল্লেখ করেন মিলার।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মিলার

 

এসএ/দীপ্ত নিউজ