শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাংলাদেশের নানজীবা খান পেলেন বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাংলাদেশের নানজীবা খান পেলেন বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড
সেরা ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড বিজয়ী নানজীবা খান

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো ইউনাইটেড নেশনস সিমুলেশন কনফারেন্স। যেখানে বাংলাদেশের তরুণ অ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব করেছেন নানজীবা খান। এবারের আসরে বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ এই চলচ্চিত্র নির্মাতা।

১২৫টি দেশের ২০০ জনের বেশি তরুণ প্রতিনিধিকে পেছনে ফেলে প্রথমবারের মতো বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড-২০২২ জিতেছে বাংলাদেশের নানজীবা খান । এবারের আয়োজনের বিষয় ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন।

আয়োজনে উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

গত সেপ্টেম্বরে দুবাইয়ে ইউনাইটেড নেশনস সিমুলেশন আয়োজিত বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্সেও নানজীবা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আউট স্ট্যান্ডিং ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অর্জন করছিলেন।

নানজীবা গতবার বাংলাদেশ ও উরুগুয়ের তরুণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি ভুটান ও বাংলাদেশকে একই সাথে প্রতিনিধিত্ব করেছেন।