শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে আইসিসিকে পিসিবির চিঠি
বিসিবি লোগো, পিসিবি লোগো

বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।

‘ক্রিকইনফো’ সূত্রে জানা গেছে, বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে, যখন বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে।

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তার বদলে শ্রীলঙ্কায় তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে, যার সর্বশেষটি হয়েছে গত সপ্তাহে ঢাকায়। কিন্তু দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল রয়েছে।

এই টানাপোড়েনের সূত্রপাত হয়, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬–এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে দলে রাখা থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দেয়। সিদ্ধান্তটির সুনির্দিষ্ট কারণ কখনোই স্পষ্ট করা হয়নি, যদিও বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির বিষয়টি আলোচনায় এসেছে। এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না।

আল