শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে চীন সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এসব কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মাও নিং বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে একে অপরের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন।

তিনি আরও জানান, চীন ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বেইজিং। চীন সরকার বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাচনে আবার জয়ী হওয়ায় অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় রাষ্ট্রদূত দেশটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।

 

এসএ/দীপ্ত নিউজ