শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাংলাদশিকে মারধর করে পুলিশে দিল ভারতীয়রা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাংলাদশিকে মারধর করে পুলিশে দিল ভারতীয়রা

ফেনী সীমান্তের কাছে জমিতে কাজ করতে গেলে মুহাম্মদ ইয়াছিন (১৯) নামে এক তরুণকে মারধর করে পুলিশে দিয়েছে ভারতীয় জনতা।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত এ ঘটনা ঘটেছে। ইয়াছিনকে মারধর করে ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ইয়াছিন ফেনীর পরশুরাম উপজেলার বাউরপাথর গ্রামের মুহাম্মদ মিজানের ছেলে।

ইয়াছিনের পিতা মুহাম্মদ মিজান দাবি করেছেন, প্রতিদিনের মতই ভোরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি জমিতে কাজ করতে যায় ইয়াছিন। একপর্যায়ে ওপারের লোকজন তাকে আটক করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ভারতীয় পুলিশে দিয়েছে। ছেলেকে দ্রুত ফিরিয়ে দেয়ার আবেদন জানাচ্ছি।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিলোনিয়া পুলিশের হাতে আটক বাংলাদেশি ইয়াছিন প্রথমে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ত্রিপুরার শান্তির হাট হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন। যেহেতু অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাকে আটক করেছে, সেদেশের আইন অনুয়ায়ী পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।

জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের অভিযোগে ইয়াছিনকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশের হেফাজতে আছেন। তিনি আরো বলেন, কোনো ধরনের গুজবে কান না দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা থেকে সবাই বিরত থাকুন।

 

মামুন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ