শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাঁধের কাজের মান খারাপ হলে জবাবদিহি করতে হবে: ফারুক-ই-আজম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাঁধের কাজের মান খারাপ হলে জবাবদিহি করতে হবে: ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক বলেছেন, কাজের মান খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। আগামী সপ্তাহে পানিসম্পদ উপদেষ্টাও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসবেন। ফেনীবাসী যারা ভুক্তভোগী তাদের সঙ্গে আলোচনা করেই সব করা হবে। স্থায়ীভাবে সমাধানের জন্য সবধরনের পরিকল্পনা রয়েছে। কাজের মান খারাপ হলে যারা কাজ করেছে তাদের জবাব দিতে হবে।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগে ঐক্যবদ্ধ থাকার প্রশংসা করে ফারুক–ই–আজম বলেন, গেল বছরের বন্যায় আমরা দেখেছি সারাদেশের প্রাণ যেন ফেনীতে এসে থমকে দাঁড়িয়েছিল। সংকটকালে মানুষ কিভাবে এক ও অবিচ্ছেদ্য হতে পারে সেটি আমি দেখেছিলাম। এমনিতেই বিপদ দেখলে এগিয়ে যাওয়া আমাদের স্বভাবজাত প্রকৃতি। এ দেশের মানুষ সম্মেলিত প্রচেষ্টায় সকল বিপদ মোকাবেলা করেছে।

তিনি বলেন, আমরা যে সংকট মোকাবিলা করছি তা প্রাকৃতিক সংকট। এগুলোর জন্য আমরা দায়ী না। জলবায়ুর ক্ষেত্রে আমাদের প্রভাব একেবারেই নেই। উন্নত দেশগুলোর কারণে জলবায়ুর এমন রুদ্ররূপ আমাদের দেখতে হচ্ছে। এখানকার সমস্যাগুলো আমি শুনেছি। সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করব। সরকারও এসব নিয়ে আন্তরিক।

জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, মার্কেট অনেক তৈরি করা যাবে। কিন্তু আগে মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। চট্টগ্রামেও আপসহীনভাবে সরকার জলাবদ্ধতা নিরসনে এমন অবৈধ দখল উচ্ছেদ করছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল/মামুন

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।