শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরা সিটিতে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমলের ১ নম্বর বেজমেন্টের ৪১ ও ৪২ নম্বর দোকানে তাদের নতুন ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার মাধ্যমে ব্র্যান্ডটি বাংলাদেশের প্রিমিয়াম স্মার্টফোন রিটেইল অভিজ্ঞতায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় পরিবেশে ডিজাইন করা নতুন এই প্রজন্মের ফ্ল্যাগশিপ স্টোরটিতে ক্রেতারা অপোর অত্যাধুনিক স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজগুলো সরাসরি দেখে কেনার সুযোগ পাবেন। চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতিতে ফুটবল থিমভিত্তিক একটি প্রাণবন্ত ফ্যান এনগেজমেন্ট ইভেন্ট অত্যন্ত সফলভাবে উদযাপন করা হয়েছে।

এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জন ভাগ্যবান ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা এক্সক্লুসিভ লিমিটেড এডিশন টি-শার্ট উপহার দেওয়া হয়। পাশাপাশি, অপো স্মার্টফোন কিনে মেগা লটারিতে অংশ নেওয়া ক্রেতারা অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবল সহ আরও অনেক আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ পেয়েছেন।

দিনটির আরেকটি অন্যতম আকর্ষণ ছিল জামাল ভূঁইয়ার সাথে আয়োজিত একটি এক্সক্লুসিভ ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন। এই সেশনে অপোর ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ও ‘শুট অ্যান্ড উইন’ নামক বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের সাথে সরাসরি দেখা করার দুর্লভ সুযোগ পান। যেখানে ফ্যানরা প্রিয় তারকার কাছ থেকে অটোগ্রাফ নেওয়া ও তার সাথে ছবি তোলার পাশাপাশি, ফুটবলের প্রতি তাদের ভালোবাসাকে একসাথে উদযাপন করেন।

এই জমকালো উদ্বোধনী আয়োজনে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন; বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া; অপো হেডকোয়ার্টারের রিটেইল অপারেশন ম্যানেজার কাইল ও সায়েন্স; বাংলাদেশের ঢাকা ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব জিটিএম লিউ বো (জেড); অপো বাংলাদেশের ব্র্যান্ড স্টোর বিজনেস ডেভেলপমেন্টের হেড অব ডিপার্টমেন্ট ওয়াং হাইনিং (ভিক); ব্র্যান্ড স্টোর অপারেশনসের হেড অব ডিপার্টমেন্ট লিয়া; অপো হেডকোয়ার্টারের মার্কেটিং ডিরেক্টর ক্যাথি ও অপো বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয়। তাদের এই উপস্থিতি বাংলাদেশে অপোর প্রিমিয়াম রিটেইল কার্যক্রমকে আরও অর্থবহ করে তুলে বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিকে আরও সুনিশ্চিত করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More