শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাণিজ্য

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে পুরান ঢাকার বাহারি ইফতার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে পুরান ঢাকার বাহারি ইফতার
বসুন্ধরা সিটিতে বসেছে পুরান ঢাকার বাহারি ইফতারির বাজার

রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে এক ছাদের নিচে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইফতার আয়োজন। রোজার প্রথম দিন থেকেই বসুন্ধরা সিটিতে বসেছে পুরান ঢাকার বাহারি ইফতারির বাজার।

মনোরম পরিবেশে এক ছাদের নিচে বাহারি ইফতার পাওয়ায় খুশি ভোক্তারা।

বিভিন্ন স্টলের শত পদের আয়োজনে নজর কাড়ছে নানা শাহী মোঘলাই আইটেম, আচার ও তাজা ফলের জুস। রয়েছে বিভিন্ন মিষ্টান্ন ও নানা পদের শাহী হালিম।

ভোক্তারা বলছেন, পুরান ঢাকার ইফতারির বাজারের এই আয়োজন নতুন ঢাকার বাসিন্দাদের দূরত্ব, সময়ের টানাটানি আর যানজটের ঝামেলা থেকে রেহাই দিয়েছে।

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ধুলাবালিমুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশের এই আয়োজনে ক্রেতারা সন্তুষ্ট। তবে পন্যের বাড়তি দাম নিয়ে প্রশ্ন সবার।

জমজমাট এই ইফতার বাজার প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়। যা চলবে ২৫ রমজান পর্যন্ত।

 

আফ/দীপ্ত সংবাদ