শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

বসন্তের সন্ধ্যায় বৃষ্টিতে ভিজল রাজধানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বসন্তের সন্ধ্যায় বৃষ্টিতে ভিজল রাজধানী

 

শীত শেষে প্রকৃতিতে এসেছে বসন্ত। আর এর মধ্যেই হঠাৎ বৃষ্টিতে ভিজল ঢাকা। যা গরমের পাশাপাশি ধুলায় ধূসর নগরবাসীকে এনে দিয়েছে খানিক স্বস্তি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে আকাশে দেখা দেয় খণ্ড খণ্ড মেঘ। এরপর এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়েছে রাজধানী। ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি আর মৃদু বাতাস, সৃষ্টি হয় অন্যরকম এক পরিবেশ।

সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, বাংলামোটর, এলিফ্যান্ট রোড, মগবাজার, মৌচাক ও মিরপুর, মালিবাগ, কাকরাইল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

এদিকে, হঠাৎ বৃষ্টির কারণে অফিস ফেরত এবং কেনাকাটায় ব্যস্ত মানুষজন পড়েন ভোগান্তিতে।

 

এসএ