শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু’পক্ষের সংঘর্ষ, নিহত শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু’পক্ষের সংঘর্ষ, নিহত শিক্ষার্থী

রাজধানীর বনানীরপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলের দিকে শিঙারা খাওয়া নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে টেক্সটাইলের শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে। ওই সময় শিক্ষার্থী পারভেজ মোশারফের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী পারভেজ মোশারফের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। ছুরিকাঘাতে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আল