শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বনানীতে ট্রাকচাপায় পোশাককর্মী নিহত, চালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বনানীতে ট্রাকচাপায় পোশাককর্মী নিহত, চালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে ট্রাকচাপায় পোশাককর্মী নিহতের ঘটনায় টিটন ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দিনগত রাতে এক বার্তায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


ওই বার্তায় ডিসি মুহাম্মদ তালেবুর রহমান উল্লেখ করেন
, ‘বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

এদিকে ওই ট্রাকের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ঢাকা মেট্রো–২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সানাউল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রো–ন–১৪–০৭৬২ নম্বর মোটরযানের মালিককে মোটরযানটির যাবতীয় কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো–২ সার্কেলের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।