শিরোনাম
মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দীপ্ত নিউজ
খেলা

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগেও এক দফা নাম পরিবর্তন হয় রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামের। শুরুতে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত এই স্টেডিয়ামের ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নামকরণ করে আওয়ামী লীগ সরকার।

এই স্টেডিয়ামে আশি–নব্বই দশকে ফুটবল–ক্রিকেট উভয় খেলা–ই হতো। পরবর্তীতে মিরপুরে ফুটবল এবং এখানে হতো ক্রিকেট। ২০০৫ সাল থেকে মিরপুরে স্থায়ীভাবে ক্রিকেট আর পল্টনে ফুটবল চলে আসছে। এই স্টেডিয়াম মূলত ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করে। তাই নামকরণ পরিবর্তনের বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফে সভাপতিকে চিঠির অনুলিপিতে রেখেছে।

আল