বড় জয় দিয়ে মেসিবিহীন যুগ শুরু আর্জেন্টিনার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি অবসর নেওয়ার পর প্রথম খেলতে নেমেই বড় জয় পেয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ৪–০ গোলে হারিয়েছে কর্দোভায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বলিভিয়াকে চাপে রাখে আর্জেন্টিনা। তারপরও গোল পেতে ১৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

১৯ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লতারো মার্তিনেস। মাঝমাঠ থেকে আলেক্সিস ম্যাক আলিস্তেরের বাড়ানো বল থেকে ডি বক্সের ভেতর থেকে গোল করেন মার্তিনেস।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। ২৯ মিনিটে এসেকিয়েল পালাসিওসের পাস থেকে বলিভিয়ার গোলরক্ষক গুইলারমো ভিসকারার মাথার উপর দিয়ে জালে পাঠান নিকো পাজ। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি দ্বিতীয় গোল তার।

৪৫ মিনিটে আর্জেন্টিনাকে তৃতীয় গোল এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মার্তিনেস। আলভারেজের যোগান দেওয়া বল বলিভিয়ার পোস্টের বাইরে মারেন তিনি।

মার্তিনেস ও পাজের গোলে ২–০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

আক্রমণাত্মক মেজাজে দ্বিতীয়ার্ধ শুরু করে ম্যাচের ৫৪ মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্টিনা।

বাঁ–দিক থেকে পাজের ফ্রি কিকে হেডে গোল করেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। ৩–০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের পথটাও তৈরি করে ফেলে আর্জেন্টিনা।

৮৫ মিনিটে বদলি নামা স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ গোল পেলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে পরের মিনিটে গোল পেয়ে যান লোপেজ। ৪–০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এই স্কোর লাইন ধরে ম্যাচ জিতে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্স–আপ আর্জেন্টিনা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More