রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে।

সোমবার (৮ মে) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

উপকূলের আকাশে মেঘের ঘনঘটা না থাকলেও এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে নদনদীর পানির উচ্চতা দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পেয়েছে।

লঘুচাপের প্রভাবে তাপমাত্রার এই অবস্থা আগামী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More