শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ: পায়রা সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গোপসাগরে লঘুচাপ: পায়রা সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি

দেশের অন্যান্য বন্দরের পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৯ জুন) এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাছ ধরার সব নৌকা ও সমুদ্রে চলাচল করা সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ অবস্থায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে এবং সমুদ্রে গোসল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে মাইকিং ও প্রচার–প্রচারণা করে যাচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

 

এসএ/দীপ্ত সংবাদ