শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গবাজারের আগুন নিভল ৭৫ ঘণ্টা পর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গবাজারের আগুন নিভল ৭৫ ঘণ্টা পর
বঙ্গবাজার অগ্নিকান্ড

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন প্রায় ৭৫ ঘণ্টার পর পুরোপুরি নিভে গেছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস জানায় সকাল ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে আগুনের ভয়াবহতা দেখে ঢাকার আশেপাশের এলাকায় নারায়ণগঞ্জ, গাজীপুরের ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটও সেখানে যোগ দেয়। সব মিলিয়ে ৪৮ ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আগুনে ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।

এফএম/দীপ্ত সংবাদ